২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-জিপ সংঘর্ষে নিহত ১

গাজীপুর সদর উপজেলার বাস ও জিপ সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

গাজীপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাস ও জিপ সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত নয়জন আহত হয়। নিহত জিপযাত্রী শারমিন ইসলাম (২৯ ) ঢাকার গুলশানের পোল্টি মেডিসিন ব্যবসায়ী মারুফ হাসানের স্ত্রী। মাওনা মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রইছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাজেরো জিপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শারমিন মারা যান। এ সময় মারুফ হাসান (৩৫), বড় ভাই মাহমুদ হাসান (৩৮), মাহমুদের স্ত্রী গুলশান আরা (২৮), তাদের শিশুপুত্র রাশেদ জাহান (৮), বাসের সহকারী ফজলুল হক (২৮) সহ অন্তত আরো নয় জন আহত হয়। মারুফ হাসান ‘সিডার বাংলাদেশ লিমিটেড’ নামের একটি পোল্ট্রি মেডিসিন কোম্পনির কমার্শিয়াল ডিরেক্টর। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহে বেড়াতে গিয়েছিলেন। আহতদের ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১১৩৮ ঘ.