২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের মিঠামইনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ডাব চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

কিশোরগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ডাব চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত নাসির (৩০) ঢালারগাও গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাটখাল গ্রামের মুসলিম গ্র“প ও সম্রাট গ্র“পের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ডাব চুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মুসলিম গ্র“পের নাসির নিহত হন। মিঠামইন থানার ওসি মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি জাহাঙ্গীর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০৪৭ ঘ.