দিনাজপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে একটি ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ায় সেখান থেকে তিনটি রুটে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তারপরেই পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর ও পার্বতীপুর-সান্তাহার রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ৪৬১ আপ লোকাল ট্রেনটির ইঞ্জিন স্টেশনের ৫ নম্বর লাইনে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়্।ে তবে ট্রেনের গতি কম থাকায় যাত্রীবাহী ট্রেনের বগিগুলো দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
ইঞ্জিনটি উদ্ধারের জন্য লালমনিরহাট থেকে উদ্ধাকারী ট্রেন আসছে। তবে কখন এই তিন রুটে পুনরায় রেল যোগাযোগ চালু হবে তা বলতে পারেননি স্টেশন মাস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৭ ঘ.
bdnews24