২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

নরসিংদী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশ উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এরা হলেন, মোবারক হোসেন (৩০) ও রিংকু রায় (২০)। মোবারক নরসিংদী সদর উপজেলার ভূইয়ম বেলাব গ্রামের বাসিন্দা। আর রিংকু স্থানীয় মটরসাইকেল মেকানিক। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঘোড়াশাল গরুর হাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পলাশ থানার ওসি শাহাদাত হোসেন জানান। তিনি বলেন, মোবারকের মটরসাইকেল মেরামতের পর তাকে পিছনে বসিয়ে রিংকু সেটি চালিয়ে দেখাচ্ছিলো। এ সময় পিছন দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোবারকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন রিংকু। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে রিংকু মারা যান। প্রাণ গ্রুপের পণ্য বোঝাই ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএইচ/১৮১৩ ঘ.