২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় টেক্সটাইল কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

নারায়ণগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় ইয়ুথ গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিকম টেক্সটাইল মিলস লিমিটেডে আগুন ধরে যায়। তবে কারখানা বন্ধ থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল দশটায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইউনিকম টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন দেওয়ান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে আটটায় কারখানার নিরাপত্তাকর্মীদের কাছ থেকে তিনি অগ্নিকাণ্ডের খবর পান। অগ্নিকাণ্ডে কাপড় বোনার ৭৫টি যন্ত্র নষ্ট হয়ে গেছে। প্রতিটি যন্ত্রের দাম গড়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা। এছাড়াও আগুনে রাসায়নিক দ্রব্য, সুতা এবং তৈরি পোশাকও পুড়ে গেছে। সব মিলিয়ে আগুনে ক্ষতির পরিমাণ কমপক্ষে পনেরো কোটি টাকা বলে দাবি করেন আশরাফ উদ্দিন দেওয়ান। ঢাকা ফায়ার ব্রিগেড এর উপ-পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, মিলের পাওয়ার সাপ্লাই ইউনিটে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্তের পর আগুনে ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাবে বলে জানান মাসুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮১৮ ঘ.