ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মালেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।
তিনি নজরুল ইসলাম খানের (এনআই খান) স্থলাভিষিক্ত হলেন। নজরুলকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মালেক ও নজরুলের দপ্তর পরিবর্তনের আদেশ হয়।
প্রধানমন্ত্রীর নতুন একান্ত সচিব আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া আদেশটি তিনি হাতে পেয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ খায়রুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০৩২ ঘ.
bdnews24