২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ আইন চান মেনন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার সংরক্ষণে বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন মহাজোট সরকারের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার সংরক্ষণে বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন মহাজোট সরকারের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সাঁওতাল বিদ্রোহের ১৫৭ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারে তিনি বলেন, “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি বিশেষ আইন প্রনয়নের বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিৎ। এছাড়াও বিদ্যমান ভূমি কমিশন আইনটির ত্র“টিগুলো সংশোধন করতে হবে।” মেনন আরো বলেন, “আদিবাসীরা মূল স্রোত থেকে বিছিন্ন হয়ে গেলে জাতীয় ঐক্য গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।” এছাড়াও জাতীয় বাজেটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এ সেমিনারে ‘বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর পরিচয়ের রাজনীতি: প্রাসঙ্গিক তথ্য ও ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহমুদুল সুমন। সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, গণ ঐক্যের আহবায়ক পংকজ ভট্টাচার্য, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৭৩২ ঘ.