২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভোলার মোড় থেকে ৩০/৩২ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নাচোল থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান, বড় একটি পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর, সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। “চেক লুঙ্গি ও লাল হাফ শার্ট পরা ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ১৭টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে” বলেন তিনি। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩২০ঘ.