২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

পটুয়াখালী শহরে চিকিৎসা করাতে এসে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

পটুয়াখালী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী শহরে চিকিৎসা করাতে এসে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে শহরের কলেজ রোড এলাকা থেকে উদ্ধারের পর তাকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম। এ ঘটনায় কলেজ রোড এলাকার উজ্জল (২৫) ও নঈম (২০) নামে দুই যুবকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে আমতলী উপজেলা থেকে জেলা শহরে চিকিৎসার জন্য আসেন দুই সন্তানের জননী ওই বধূ। জেনারেল হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা শেষে অটোরিকশা নিয়ে ফেরার পথে কলেজ রোড এলাকায় ৬-৭ জন যুবক তাকে জোর করে একটি বাসায় নিয়ে যায়। তিনি বলেন, ধর্ষকরা ওই গৃহবধূকে নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করে এবং তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। বাকী আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় ৬-৭ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩৬ ঘ.