২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির সফরে দুই দেশের সম্পর্ক জোরদার করবে: মজিনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করার পথ তৈরি করেছে বলে মনে করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করার পথ তৈরি করেছে বলে মনে করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াশিংটনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সঙ্গে সাক্ষাতের সময় মজিনা এ মন্তব্য করেন। গত ৫ মে বাংলাদেশে দুই দিনের সফরে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিবৃতিতে বলা হয়, সামনের বছরগুলোতে বাংলাদেশ আরো বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে বলে আশা প্রকাশ করেন মজিনা। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে মত বিনিময় করেন দুই রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত একরামুল কাদের জানান, দেশের রপ্তানি খাতের বহুমুখীকরণ ও বাজার স¤প্রসারণের জন্য নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এছাড়া ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হতে যাচ্ছে জাহাজ নির্মাণ, ওষুধ ও সফটওয়্যার শিল্প। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাস মধ্যে একশ’ কোটি ডলারের পণ্য দেশটিতে রপ্তানি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এসইউ/১৪৩৩ ঘ.