২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বন্যার অবনতি, ছাতক বিচ্ছিন্ন

টানা বর্ষণ আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

সুনামগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ছাতক-সিলেট সড়কের মুক্তিরগাও এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় ছাতক উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক ও রেল চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানান ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ১২টায় সুরমা নদীর ষোলঘর পয়েন্টে পানি বিপদ সীমার ৭৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে ২৪ ঘণ্টায় জেরায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। মিজানুর বলেন, “বর্ষণ আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্তিতির অবনতি হচ্ছে।” বুধবার সকাল থেকে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া, নবীনগর, ষোলঘর ও শহরের পাশের জগন্নাথপুর, মঈনপুর এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করেছে। সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে জানান, শহরের নবীনগর এলাকায় অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০২ঘ.