২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ২ আন্তঃজেলা চোর গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি চুরি করা কার্ভাড ভ্যানসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্র্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

কুষ্টিয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালীতে একটি চুরি করা কার্ভাড ভ্যানসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে থানা শহরের পাশ্ববর্তী পাটিকাবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর কোতয়ালী থানার খোলাডাঙ্গা গ্রামের বিষ্ণ কর্মকারের ছেলে সুকুমার কর্মকার (৩০) এবং পাশ্ববর্তী রাজবাড়ী জেলার কালুখালী গ্রামের ইসহাক আলী খাঁর ছেলে আলম (২৫)। কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর রাতে থানা শহরের পাশ্ববর্তী পাটিকাপাড়া গ্রামের লোক মারফত সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্ভাড ভ্যানটি কাটার সময় এদেরকে হাতে নাতে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা কার্ভাড ভ্যানটি ঢাকার সাভার থেকে চুরি করে আনার কথা স্বীকার করে। তিনি আরও জানান, আটককৃত সুকুমার ও আলম আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘ দিন ধরে এরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ চুরি করে আসছে বলে অভিযোগ রয়েছে। পরে এ চুরির ঘটনায় কুমারখালী থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫২ঘ.