২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্প ধ্বংসে অপপ্রচার চলছে: টুকু

পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য নানামুখী অপপ্রচার চলছে বলে সংসদে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য নানামুখী অপপ্রচার চলছে বলে সংসদে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বুধবারের সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের সম্পর্কে সাধারণ আলোচনায় তিনি এ অভিযোগ করেন। প্রতিমন্ত্রী বলেন, “পোশাক শিল্পকে ধ্বংস করার নানামুখী অপপ্রচার চলছে। এ শিল্পকে সচল করতে হলে মালিক ও শ্রমিকদের একাত্মতা প্রয়োজন।” পোশাক শিল্প অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে গত ১১ জুন থেকে অস্থিরতার পর গত শনিবার আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। চার দিন বন্ধ থাকার পর গত ২১ জুন পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১২২০ ঘ.