২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বোমা: হবিগঞ্জের মামলায় নতুন তারিখ

জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় হবিগঞ্জে দায়ের হওয়ার মামলায় সাক্ষ্য নেওয়ার নতুন তারিখ দিয়েছে আদালত। আগামী ২৯ অগাস্ট সাক্ষ্য নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

হবিগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় হবিগঞ্জে দায়ের হওয়ার মামলায় সাক্ষ্য নেওয়ার নতুন তারিখ দিয়েছে আদালত। আগামী ২৯ অগাস্ট সাক্ষ্য নেওয়া হবে। মঙ্গলবার হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনাল ও অতিরিক্ত জেলা দায়রা জজ মো. মাহতাব হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণের কথা ছিল। ২০০৫ সালের ১৭ অগাস্ট হবিগঞ্জের ৫টি স্থানসহ ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। হবিগঞ্জে এই বোমা হামলায় করা পৃথক পাঁচটি মামলায় এরই মধ্যে সাত জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আসামিদের মধ্যে গ্রেপ্তাররা হলেন- জেএমবির অন্যতম নেতা মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এ এইচ এম শামীম, ওবায়দুলল্লাহ সুমন, বেলাল আহমেদ, আজিজুল ইসলাম ওরপে আজিজুল এবং সালাউদ্দিন ওরফে সালেহীন। পলাতক রয়েছেন অপর আসামি সফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আকবর হোসেন জিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার দুপুর আড়াইটায় কড়া নিরাপত্তার মধ্যে ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।” এ সময় পাঁচটি মামলার মধ্যে চারটি মামলার রাষ্ট্রপক্ষের ৬ সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আইনগত জটিলতার কারণে সাক্ষ্য গ্রহণ না করে আগামী ২৯ অগাস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯৩০ ঘ.