২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের দুষ্টদের কারাগারে ভরুন: ইনু

অর্থমন্ত্রীর সা¤প্রতিক মন্তব্য টেনে পুুঁজিবাজারকে ‘দুষ্ট’ বাজারে পরিণত করার জন্য দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রীর সা¤প্রতিক মন্তব্য টেনে পুুঁজিবাজারকে ‘দুষ্ট’ বাজারে পরিণত করার জন্য দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এ দাবি জানান তিনি। হাসানুল হক ইনু বলেন, “শেয়ার মার্কেট সম্পর্কে অর্থমন্ত্রী বলেছেন- এটি নটি বাজার। এই বাজারকে নটি করল কারা। নটি বয়েজদের কারাগারে ভরুন। তাদের কারাগারে আটকানো ছাড়া শেয়ার মার্কেট চাঙ্গা করা যাবে না।” এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ার বাজারকে দুষ্ট বাজার বলে আখ্যায়িত করে বলেছিলেন, “এ বাজার সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখি না। এই শেয়ার বাজার দুষ্ট শেয়ার বাজার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২১৩ ঘ.