২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের চুকাইতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ময়মনসিংহ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ময়মনসিংহের চুকাইতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছে। সোমবার দুপুরের দিকে ঘরের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে মারা যান লাল মিয়া (৩৫) ও জব্বার মিয়া (৬০)। কোতোয়ালী থানার ওসি গোলাম সারোয়ার জানান, বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে পড়ে ছিল। লাল মিয়া চালের ফুঁটা সারাতে ওপরে উঠলে সঙ্গে সঙ্গে বিদ্যুায়িত হয়ে সেখানেই পড়ে যায়।। তাকে নামাতে গেলে জব্বারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮০৬ ঘ.