২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে পোশাক কারখানায় আগুন

রাজধানী শিল্পাঞ্চল থানা এলাকায় রসুলবাগে এম ইউ ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী শিল্পাঞ্চল থানা এলাকায় রসুলবাগে এম ইউ ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে লাগা এই আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপন বাহিনী। শিল্পাঞ্চল থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠাটিনর ভবনের পঞ্চম তলায় গুদামে আগুন লাগে। পরে দমকল বাহিনী নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। অগ্নি নির্বাপন বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে গুদামে থাকা প্রায় সব মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপন বাহিনীর ধারণা। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩১৬ ঘ.