২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভারতীয় যুবক আটক

বরিশালের হিজলা উপজেলা থেকে পুলিশ এক ভারতীয় যুবককে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

বরিশাল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলা থেকে পুলিশ এক ভারতীয় যুবককে আটক করেছে। আটক ছলিম (২০) বিহার প্রদেশের গৌরীপুর জেলার মঙ্গলপুর গ্রামের মরতুজা আহম্মেদের ছেলে বলে পুলিশকে জানিয়েছেন। রোববার ভোরে স্থানীয় জনতা তাকে পুলিশে হস্তান্তর করে। দুপুরে আদালতে হাজির করলে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার মেমানিয়া ইউনিয়নের টেকেরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় নৈশ প্রহরীরা তার পরিচয় জানতে চায়। তখন ওই যুবক হিন্দিতে কথা বলায় তারা টহল পুলিশে খবর দেয়। ওসি জানান, টহল পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ছলিম ভুল পথে বাংলাদেশে এসেছেন জানালেও কীভাবে এসেছে তা জানাননি। অবৈধভাবে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২২৩ ঘ.