২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়াল চাপায় মা-ছেলের মৃত্যু

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় অতিবর্ষণে ঘরের দেয়াল চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয় তার আরেক ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কক্সবাজার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় অতিবর্ষণে ঘরের দেয়াল চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয় তার আরেক ছেলে। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে টৈটং ইউনিয়নের মধুখালী গ্রামের লম্বা ঘোনায় এ দুর্ঘটনায় মারা যান কুলসুমা বেগম (২৬) ও তার ছেলে মোহাম্মদ কালু (০৪)। আহত ১০ মাস বয়সী ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পেকুয়া থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে নূর আহমেদের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতে প্রবল বর্ষণে ঘরের মাটির দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১২ ঘ.