২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পদে রদবদল

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল লেনিন কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল লেনিন কামাল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। কাজে যোগ দেওয়ার দিন থেকে লেনিন কামালের নিয়োগ কার্যকর হবে। এজন্য তাকে অন্যসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছে সরকার। এছাড়াও প্রশাসনের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কিছু কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে একইদিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) অফিসের উপ-ব্যবস্থাপক কর্মরত উপসচিব সাইদা নাইম জাহানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তথ্য ও প্রযুুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা মীর ওয়াকিল আহমেদ নেহাল। মালয়শিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার দ্বিতীয় সচিব পদে প্রেষণে কর্মরত মাকসুদুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পর্যায়ের এই কর্মকর্তাকে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সেলিম খানকে জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। নওগাঁ সরকারি কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়াকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। রাজশাহীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী বৃক্ষপালনবিদ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে মংলা সামুদ্রিক বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের সংগনিরোধ কীটতত্ত্ববিদ সোহরাব হোসেনকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব নূরুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওইপদে নতুন নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আমিনুর রহমান। এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহেদুর রহমান, ময়মনসিংহ সদরের ইউএনও শিবির বিচিত্র বড়–য়া, বরগুনা বেতাগীর ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান ও বগুড়া শেরপুরের ইউএনও মঞ্জুর আলম প্রধানকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগের জন্য তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য পাঁচজনকে বিভিন্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইসরাত রেজাকে চট্টগ্রাম, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে বরিশাল, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শামীমুল হক পাভেলকে ঢাকা, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসিনা আক্তারকে রাজশাহী এবং রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রেজাউল বারীকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮০৪ ঘ.