২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বৃদ্ধ দম্পতি হত্যা: গ্রেপ্তার ৩

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক বৃদ্ধ দম্পতিকে খুন করে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

শরীয়তপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জে এক বৃদ্ধ দম্পতিকে খুন করে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে এক অভিযানে রোমান গোলদার (২৪), সোহাগ ঢালী (২৫) ও হাসান হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান ভেদরগঞ্জ থানার ওসি সুব্রত সাহা। এর আগে নিহতদের ছেলে আলম মৃধা শনিবার সৌদি আরব থেকে ফিরে বাদি হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার গভীর রাতে ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামের হাজী হাকিম আলী মৃধা ও তার স্ত্রী হাজী হাজেরা বেগমকে হাত-পা বেঁধে ও শ্বাসরোধ করে হত্যা করে দুবৃত্তরা। নিহত দম্পতির তিন ছেলের মধ্যে দুই ছেলে সৌদিআরব প্রবাসী ও একজন ইতালি প্রবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬১৭ ঘ.