২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে আহত

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষের পলেস্তারা খসে মাথায় পড়ে এক অফিস সহকারী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

বরিশাল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষের পলেস্তারা খসে মাথায় পড়ে এক অফিস সহকারী আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনায় আহত অফিস সহকারী মো. নজরুল ইসলামকে (৩০) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুইদিনের বৃষ্টিপাতে পুরনো ভবনে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষের পলেস্তারা খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কক্ষে নজরুলসহ তিনজন কাজ করছিলেন। সেলিম জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের কাজ প্রায় দশভাগ সম্পন্ন হওয়ার পর বন্ধ হয়ে যায়। এ কারণে প্রায় শত বছরের পুরাতন ভবনেই কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৫৩৫ ঘ.