নরসিংদী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রাকের ধাক্কায় বরযাত্রীবাহী লেগুনা খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় কুটিবাজার সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠনো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নববিবাহিত বর-কনে রায়পুরার বীরকান্দি বরের বাড়ি ফেরার পথে সিমেন্টবাহী একটি ট্রাক তাদের রেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি পাশের খাদে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.
bdnews24