চুয়াডাঙ্গা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত বরুণ দেবনাথ (৬৫) দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
পোড়াদহ রেলওয়ে স্টেশনের ওসি সেকেন্দার আলী জানান, নিহত বরুণ ও তার স্ত্রী সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
ওসি বলেন, “ট্রেনটি বৃহস্পতিবার রাত ২টার দিকে দর্শনা স্টেশনে পৌঁছানোর সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান বরুণ। শুক্রবার সকালে তার লাশ নিয়ে গেছেন তার স্ত্রী।”
এ ব্যাপারে রেলওয়ের পোড়াদহ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬১০ ঘ.
bdnews24