২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে ১৪৬ কর্মকর্তার পদোন্নতি

পুলিশ সুপার থেকে ঊর্ধ্বতন পর্যায়ের ১৪৬ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সুপার থেকে ঊর্ধ্বতন পর্যায়ের ১৪৬ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে এই পদোন্নতি দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পদোন্নতি পাওয়াদের মধ্যে রয়েছে পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে ২০ জন, অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার পদে ৪২ জন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে ৮৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০৪৫ ঘ.