২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

খুলনায় স্থানীয় সাংবাদিকরা বৃহস্পতিবার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

খুলনা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় স্থানীয় সাংবাদিকরা বৃহস্পতিবার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস পালন করেছেন। এ উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে) বেলা ১১ টায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেইউজে’র সভাপতি মকবুল হোসেন মিন্টু। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, এস এম জাহিদ হোসেন ও এস এম হাবিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, ইউনিয়নের যুগ্ম সম্পাদক এ এম রাশিদুল আহসান বাবলু, শেখ আব্দুল্লাহ, বিপ্লব চক্রবর্তী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীর রায়। এতে বক্তারা বলেন, ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে বিনা উস্কানিতে পুলিশ জাতীয় প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। সেই ঘটনার সুষ্ঠু বিচার তৎকালীন সরকার করেনি। সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে গণতন্ত্র সুসংহত করা যায় না। গণতন্ত্রকে সুসংহত করতে সাংবাদিকদের নিরাপত্তা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৪৯ ঘ.