২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভবনে গুলি কর্মচারী নেতা কামাল ও ফজলু গ্রেপ্তার

দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দরপত্র নিয়ে আধিপত্য বিস্তারে গুলির ঘটনায় কর্মচারী ইউনিয়নের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দরপত্র নিয়ে আধিপত্য বিস্তারে গুলির ঘটনায় কর্মচারী ইউনিয়নের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর হলেন- সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ফজলুর রহমান ফজলু (৫৫) ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন খন্দকার (৪৮)। র‌্যাব-৩ এর অধিনায়ক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে সেগুনবাগিচা এলাকা থেকে ফজলু ও কামালকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ওঠার পর এই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। টিকাটুলীর র‌্যাব কার্যালয়ে দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হলে কামাল খন্দকার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ওই দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে গোলাগুলিতে অভিযুক্ত রফিক ঘটনার আধা ঘণ্টা আগে তার এলেন বাড়ির কার্যালয়ে গিয়েছিলেন। রফিক দলবল নিয়ে কেন তার (কামালের) কাছে গিয়েছিল, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। র‌্যাবের অধিনায়ক জানান, কামালের মোবাইল ফোন ট্রাক করে তারা জানতে পারেন, কামাল ঘটনার সময় সড়ক ভবনে ছিলেন। কামাল বলেন, তিনি শ্রমিক লীগের সঙ্গে যুক্ত। ১২ জুনের ঘটনার জন্য গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম শাহরিয়ারকে দায়ী তিনি বলেন, “সড়ক ভবনের শামীমই রফিককে এনেছিল। পরে তাদের সঙ্গে মিল না হওয়ায় এ ঘটনা ঘটেছে।” “রফিক সড়ক ভবনের কেউ না। কিন্তু শামীম ও সেন্টু তাকে সড়ক ভবনের আনে,” বলেন কামাল। তার দাবি, রফিকই দলবল নিয়ে ওই দিন সড়ক ভবনের হামলা করেছিল। সড়ক ভবনে দরপত্র পেতে আধিপত্য বিস্তারের জেরে ১২ জুন বিকালে ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন গোলাম আযম মামুন নামের এক ঠিকাদার। ওই মামলায় ঘটনার রাতেই রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আবুল কালাম আজাদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া মো. মঈন উদ্দিন নামের আরেক ঠিকাদার বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরেকটি মামলা করেন, যাতে আসামি করা হয়েছে ছয়জনকে। এ মামলার আসামি ফরিদ আহমেদ ওরফে ধলা সেন্টু, শামীম শাহরিয়ার, হুমায়ুন কবির টুটুল, মতিউর রহমান ঝুমু, ইকবাল হোসেন ও মো. খোকন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মী বলে দাবি করেছেন বাদি। ঘটনার কারণ অনুসন্ধানে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলীকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করে যোগাযোগ মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/কেটি/এমআই/১৯৪৬ ঘ.