ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৫ জুলাই রাতে সারা দেশে শব-ই বরাত পালন করা হবে।
দেশের কোথাও বুধবার শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বুধবার কমিটির সভা হয়। ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল এতে সভাপতিত্ব করেন।
ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের কোথাও বুধবার শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ২২ জুন থেকে শাবান মাসের দিন গণনা শুরু হবে।
“এ হিসেবে আগামী ৫ জুলাই শব ই বরাত পালন করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১৩৫ ঘ.
bdnews24