চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিবেশীর পিঁড়ির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ারা বেগম (৫০) উপজেলার হালিপাড়া গ্রামের মৃত মো. নুরুজ্জামানের স্ত্রী। এ ঘটনায় হামিদুল হক শামীম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাউজান থানার ওসি মো. আব্বাস উদ্দিন জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিবেশী হামিদুল হক শামীম কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ারাকে পিঁড়ি দিয়ে আঘাত করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে আনোয়ারাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/১৯৫১ ঘ.
bdnews24