চাঁপাইনবাবগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের এক কিশোরকে ভারতে পাচারের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস করে কারাভোগ করতে হবে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোস্তাক আহমেদ সাহ দানী এ রায় দেন।
দণ্ডিতরা হলেন শিবগঞ্জ উপজেলার কর্নখালী গ্রামের শরিফুল ইসলাম (৩০), মো. আবু (৩০) এবং ভোলাহাটের খাসপাড়া গ্রামের মো. সেলিম (৩৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ জুলাই শিবগঞ্জের মির্জাপুর-কাঁঠালপাড়া গ্রামের আয়জুলের ছেলে রুবেলকে (১৪) সেলিম ও আবুর মাধ্যমে ভারতে পাচার করে শরীফুল।
বিষয়টি জানার পর ওই বছরের ১০ অক্টোবর এই তিনজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন তার বাবা আয়জুল।
২০০৭ সালের ২৫ ফেব্র“য়ারি শরীফুল, সেলিম ও আবুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯০৮ ঘ.
bdnews24