২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীর শেরেবাংলানগর থানা এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলানগর থানা এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে আগারগাঁও নতুন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। শেরেবাংলানগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তায় পাশে রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ধারণা করছে, অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা। নিহতের পরনে (৪০) কালো ও নীল রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১২৫৬ ঘ.