২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাচ্চু রাজাকারের’ ছেলেদের জামিন

যুদ্ধাপরাধের হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে যাওয়া আবুল কালাম আজাদের (বাচ্চু রাজাকার) দুই ছেলেকে জামিন দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে যাওয়া আবুল কালাম আজাদের (বাচ্চু রাজাকার) দুই ছেলেকে জামিন দিয়েছে হাই কোর্ট। বাবাকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে শাহ মোহাম্মদ ফয়সাল আজাদ ও আবুল কাশেম মোহাম্মদ মুশফিক বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ৯ এপ্রিল তাদের মামা কাজী এহতেশামুল হক লিটনকেও গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার তিনজনকেই ছয় মাসের জন্য জামিন দিয়েছে বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ। আবুল কালামের স্বজনদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই পালিয়ে যান আবুল কালাম, যিনি একাত্তরে বাচ্চু রাজাকার নামে পরিচিত ছিলেন। পরে র‌্যাব জানায়, আবুল কালাম পাকিস্তানে যাওয়ার উদ্দেশে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে পড়েছেন। এরপর থেকে আবুল কালামের আর কোনো সন্ধান জানা যায়নি। তাকে পালাতে সহায়তা করায় রাজধানীর উত্তরখান থানায় একটি মামলা হয়েছে। এতে তার দুই ছেলে, শ্যালকসহ পাঁচজনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০৫৫ ঘ.