২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার অতিরিক্ত সচিবসহ ১৮ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের চারজন অতিরিক্ত সচিব ও ১৪ জন যুগ্ম-সচিবসহ বেশ কিছু পদে রদবদল এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন অতিরিক্ত সচিব ও ১৪ জন যুগ্ম-সচিবসহ বেশ কিছু পদে রদবদল এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ জারি করে। অতিরিক্ত সচিবদের মধ্যে প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিরীন আক্তার। এর আগে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। ওই বদলির আদেশটি বাতিল করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদ ও সম্পদ বড়–য়াকে একই দপ্তরের অতিরিক্ত সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে বাংলাদেশ রেলওয়ের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. সিদ্দিককে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব ডা. সৈয়দ উমর খৈয়ামকে শিল্প মন্ত্রণালয় এবং বিল্লাল হোসেনকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব মনোয়ারুজ্জামানকে পানিসম্পদ মন্ত্রণালয়, কামাল উদ্দিন তালুকদারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত শাহ আমিনুল হককে একই দপ্তরের যুগ্ম-সচিব করা হয়েছে। বিএফআইডিসির পরিচালক বিজন কুমার বৈশ্যকে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক করা হয়েছে। আর নিবন্ধকের দায়িত্বে থাকা আহমেদুর রহিমকে বিএফআইডিসির পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার একেএম শাহীদুর রহমানকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) পরিচালক, বিআইডব্লিউটিসির পরিচালক জ্ঞান রঞ্জন শীলকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) অতিরিক্ত নির্বাহী পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব ফারুক আহমেদকে বিআইডব্লিউটিসির পরিচালক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল কাশেমকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (বিদ্যুৎ) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক আব্দুর রউফ পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের নিবন্ধক পদে এবং বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) শওকত আকবর বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। এদিকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে চুক্তিতে থাকা অধ্যাপক ড. শামসুল আলমের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে। ২০০৯ সালের ২২ জুন থেকে তিনি ওই পদে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুবাস চন্দ্র চক্রবর্তী। ফিশারিজ টেকনোলজি বিভাগের এই শিক্ষককে কাজে যোগ দেওয়ার দিন থেকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হয়। নেত্রকোনা বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক যতীন্দ্র সাংমার চুক্তির মেয়াদ বেড়েছে এক বছর। গত ১৯ এপ্রিল অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে তার মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। ২০০৯ সালের ৮ এপ্রিল থেকে তিনি ওই পদে রয়েছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ডিন পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা ইকবাল হায়াত ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজর এসএম আশরাফুল ইসলামকে প্রত্যাহার করে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা পদে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা আনোয়ারুল ইসলাম ওই পদে আরো এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন। এ জন্য তার পিআরএলের বাকি অংশ বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮১০ ঘ.