২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতের সৎ ভাই ও স্ত্রীর দণ্ড

সিলেটে এক মাদ্রাসা শিক্ষক হত্যা মামলায় নিহতের সৎ ভাইকে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটে এক মাদ্রাসা শিক্ষক হত্যা মামলায় নিহতের সৎ ভাইকে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল হক খান এ রায় দেন বলে জানান এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমদ চৌধুরী। দণ্ডিতরা হলেন, আব্দুর রহমান (৪২) ও মনোয়ারা বেগম (৪১)। রহমান কানাইঘাট থানার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের ব্রাক্ষ্মণগ্রামের ইব্রাহিম আলীর ছেলে এবং নিহত মাদ্রাসা শিক্ষক আবু তাহেরের সৎভাই। আর মনোয়ারা নিহতের স্ত্রী। রহমানকে মৃত্যুদণ্ড ছাড়াও এক লাখ টাকা এবং মনোয়ারাকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরো পাঁচ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে আদালতের রায়ে। মামলার নথিসূত্রে জানা যায়, মাদ্রাসায় শিক্ষকতার জন্য বাড়ির বাইরে থাকতেন আবু তাহের। এ পরিস্থিতিতে তার স্ত্রী মনোয়ারার সঙ্গে সৎভাই রহমানের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ২০০৭ সালের ১১ অক্টোবর তাহের কর্মস্থল থেকে বাড়ি ফিরলে সে রাতে ঘুমন্ত অবস্থায় অ-কোষে আঘাত করে তাহেরকে হত্যা করে মনোয়ারা ও রহমান। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো. তৈয়ব আলী কানাইঘাট থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি ওই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম মুন্সী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮০০ ঘ.