২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচি

পাওনা টাকা পরিশোধের দাবিতে পাঁচ দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

দিনাজপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা পরিশোধের দাবিতে পাঁচ দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা। সোমবার দুপুর ১টা থেকে ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র উদ্যোগে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক ইব্রাহিম খলিল ঘোষণা দেন, পাঁচ দিনের মধ্যে পাওনা পরিশোধ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংগঠনটির সদস্য সচিব বেলাল আহমেদ বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভূমি অধিগ্রহণের জন্য ১৯০ কোটি টাকার একটি প্যাকেজ কর্মসূচি ঘোষণা করেছে, যার ১১২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ৭৮ কোটি টাকা পরিশোধ না করে প্রশাসন তাদের হয়রানি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১০ ঘ.