২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দু’দলের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঝিনাইদহ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দু’দলের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার সকালে রতনপুর গ্রামে এ সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’পক্ষের দলাদলি নিয়ে এর আগেও ওই গ্রামে সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং ছয় জনকে শৈলকুপা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিগনগর ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান খাঁ বলেন, তার প্রতিপক্ষ হলেন গ্রামের মজিদ খাঁ। তার কয়েকজন সমর্থককে মজিদ খাঁ’র দলে যোগ দিতে বললে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে সকালে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় দু’পক্ষের অন্তত ৫/৬শ’ লোক ঢাল, শড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষে রিপ্ত থাকে। এ ব্যাপারে মজিদ খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৬ ঘ.