২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরল আলম জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক

জাতিসংঘের জনসংখ্যা ও উন্নয়ন অংশীদার সংস্থার (পিপিডি) স্থায়ী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের নূরুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নিউইয়র্ক, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের জনসংখ্যা ও উন্নয়ন অংশীদার সংস্থার (পিপিডি) স্থায়ী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের নূরুল আলম। রোববার সকালে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ড. মোমেন বলেন, “সংস্থাটির শুরু থেকে পদটি ভারতীয়রা দখল করে রেখেছিল। এবারই প্রথম এ পদে বাংলাদেশের কেউ নিয়োগ পেলেন।” ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউএনডিপির উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন নূরল আলম। এছাড়া নিউইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পিপিডির বর্তমান চেয়ারম্যান ভারতের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী গোলাম নবী আজাদ, ভাইস চেয়ারম্যান চীনের ঝ্যাং উইগিং ও সেক্রেটারি মরক্কো। বিশ্বের মোট ২৬টি রাষ্ট্র এ সংস্থার সদস্য। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সামগ্রিক উন্নয়নে কাজ করে পিপিডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬৩৮ ঘ.