২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসায় ডাকাতি

দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ কোয়ার্টারে ভাইস চেয়ারম্যানের বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

দিনাজপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ কোয়ার্টারে ভাইস চেয়ারম্যানের বাসায় ডাকাতি হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত দরজা ভেঙে ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বাসায় ঢোকে। মামুন বলেন, ডাকাত দল তাকে ও তার স্ত্রী মাহফুজা বেগমকে পিটিয়ে টাকা ও স্বর্ণলঙ্কার লুট করেছে। আহত ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ জন মুখোশধারী ডাকাত দরজা ভেঙে বাসায় ঢুকে। এর পরই লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর শুরু করে। ডাকাতরা আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭ হাজার টাকাসহ তাদের দুটি মোবাইল সেট নিয়ে গেছে বলে তিনি জানান। কাহারোল থানার ওসি সুকুমার মহন্ত ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০৩ ঘ.