২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হোটেল কর্মচারী খুন

গাজীপুরের জয়দেবপুরে এক হোটেল কর্মচারী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গাজীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুরে এক হোটেল কর্মচারী খুন হয়েছেন। মোগরখাল এলাকার ভাড়া বাসায় শুক্রবার ভোর রাতে মো. রাজিব ওরফে সবুজকে (২৫) গলা কেটে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে। সবুজের বাড়ি চাঁদপুর। তিনি ভোগড়া বাইপাস মোড়ে রাজন মার্কেটের নীচতলায় পিয়াস নামের একটি খাবার হোটেলে বয়ের কাজ করতেন। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম খাঁন সাংবাদিকদের বলেন, রাজীব ও তার সহকর্মী রেজাউল (২৭) মোগরখাল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় রাজিবের গলা কেটে রেজাউল পালিয়ে যান বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, শুক্রবার সকাল ১১টায় অজ্ঞাত দু’যুবক রাজীবকে গাজীপুর সদর হাসপাতালে রেখে চলে যায়। পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রেজাউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩১ ঘ.