২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রংপুরের তারাগঞ্জে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

রংপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রশীদ জানান, শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলা সদরের কাছে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কাছে পৌঁছানোর পর ঢাকা থেকে পঞ্চগড়গামী বুশরা পরিবহনের বাসটির চালক প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বাসের হেলপার ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসআই আব্দুর রশীদ জানান। পুলিশ নিহতদের নাম জানাতে পারেনি। তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩০৫ ঘ.