২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিশু অপহরণ, ৪ জনের যাবজ্জীবন

সিলেটে শিশু অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিলেট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে শিশু অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মো. মোস্তফা এ দ-াদেশ দেন। । দ-প্রাপ্তরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মো. সাদ উদ্দিন, একই গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের ছেলে শাহিদুর রহমান ও আফতাব উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন ও জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মৃত জাবেদ আলীর ছেলে জয়নাল আবেদীন। তাদের মধ্যে জয়নাল পলাতক ও অন্যরা সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। যাবজ্জীবন কারাদ- ছাড়া প্রত্যেককে ১লাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরো ৩ বছর কারাভোগ করতে হবে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের আলাউদ্দিনের ছেলে হুমায়ুন রশীদ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। এ ঘটনার পরদিন আলাউদ্দিন কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লেখা দুটি চিঠি ওইদিন তার বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। ওই চিঠির সূত্র ধরে পুলিশ জকিগঞ্জ উপজেলার নোয়াগাওয়ের জয়নালের বাড়ি থেকে হুমায়ুনকে উদ্ধার করে। রাষ্টপক্ষে স্পেশাল পিপি এডভোকেট মো. আব্দুল মালেক ও আসামীপক্ষে এডভোকেট এটিএম মাসুদ টিপু এবং এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী মামলা পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩২৪ ঘ.