২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ২

রাজশাহীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

রাজশাহী, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক রমজান আলী (৪০) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার জালাল উদ্দিন (৩৫)। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক মোদাচ্ছের আলী জানান, রাজশাহীগামী একটি ট্রাক শিরোইল বাস টার্মিনালের কাছে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রমজান ও জালালের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন এসআই মোদাচ্ছের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৯৫৪ ঘ.