২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পানীয় জল কারখানা বন্ধ, জরিমানা

নগরীর লালখান বাজার এলাকার একটি অবৈধ পানীয় জলের কারখানাকে সীলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালখান বাজার এলাকার একটি অবৈধ পানীয় জলের কারখানাকে সীলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ৩ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এছাড়া জরিমানা অনাদায়ে কারখানার মালিককে ৬ মাসের জেল দেয়া হয়। বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়- ওই এলাকার বাঘঘোনা রোডের পানীয় জল সরবরাহকারী ‘মেসার্স নিয়ন এন্টারপ্রাইজ’ এর কারখানাটি অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছে। অবৈধভাবে ও প্রতারণা করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। কারখানাটি চার মাসের জন্য সীলগালা করে মালিকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। এর আগেও ‘মেসার্স নিয়ন এন্টারপ্রাইজ’-কে গত বছরের ২৯ অক্টোবর একই অপরাধের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। বিএসটিআই থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে পানীয় জল উৎপাদন ও বাজারজাত করা থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে ভ্রম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিক মো. শহিদুল ইসলামকে ৬ মাসের কারাদ- দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিএসটিআই, নগর পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯২৯ ঘ.