২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঝিনাইদহ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে উপজেলার জোড়াদহ গ্রামের একটি বাগান থেকে স্কুলছাত্রী ইয়াসমীন আকতার মুন্নীর লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে জটাখালী প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মুন্নীকে (৮) বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়েছিল। সে গ্রামের জনৈক মো. বকুল মিয়ার মেয়ে। হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) সরদার ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে মুন্নী বাড়ির সামনে খেলা করছিল। এসময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার বিকালে গ্রামের নুর আলীর বাগানের একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের পর শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮৪১ ঘ.