২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ জুন ঢাকা আসছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী ২৩ জুন ঢাকা আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টভেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- বাণিজ্য পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী ২৩ জুন ঢাকা আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টভেলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) রিয়াজ হামিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এক দিনের এই সফরে জার্মান মন্ত্রীর সঙ্গে থাকছেন সে দেশের কর্মকর্তা ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই সফরে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জার্মান মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। গুইডো ভেস্টভেলের এই সফরে বাংলাদেশ-জার্মানি বাণিজ্য উন্নয়নসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে কর্মকর্তারা জানান। ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বছরে এক বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে বাংলাদেশের। চলতি বছরের শুরুতে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ বাংলাদেশ সফরে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জার্মানিতে যান। ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য গত এক বছরে জার্মানির একাধিক প্রতিনিধি দল বাংলাদেশে আসলেও এ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএসজেড/আরআরডি/জেকে/১৩১০ ঘ.