২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

কক্সবাজার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনাস্থ ছিল্লাই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। নিহত মোহাম্মদ বেলাল (৩০) মোহাম্মদ শাহঘোনা এলাকার আকবর আহমদের ছেলে। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) একরামুল হক জানান, কালারমারছড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান মীর কাশেম ও সাবেক চেয়ারম্যান মরহুম ওসমান গণির ছেলে মো. তারেকের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এই সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিমিয় হয় বলে জানান এএসআই। মহেশখালী থানার ওসি রনজিত বড়–য়া জানান, প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। খুনিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৭ ঘ.