চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোবহান উদ্দিন (৪০) বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসিন্দা।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বান্দরবান থেকে নোয়াখালীগামী আসবাবপত্র বোঝাই একটি পিকআপ ভ্যান পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে পিকআপ ভ্যান চালকের পাশে থাকা তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি মারা যান এবং দুই জন আহত হন।
আহত গাজী নুরুল আলম ও বাহারউদ্দিনকে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পিকআপ ভ্যানটিকে আটক করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান এসআই মাহবুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪১ ঘ.
bdnews24