২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৮ গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আটটি গ্রামের বান্দিাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সিলেট, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আটটি গ্রামের বান্দিাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় তাজপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। সংঘর্ষ চলাকালে সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় ২০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে তাজপুর শহীদ উল্যা মার্কেটের দু’তলায় মাটিহানী গ্রামের আবদুর রবের মালিকানাধীন বিউটি পার্লার থেকে পানি ফেলাকে কেন্দ্র করে নিচতলার ব্যবসায়ী ছুরতপুর গ্রামের মাখন মিয়ার কথা কাটাকাটি হয়। এসময় মাখনের ফুফাত ভাই দশহাল গ্রামের ফটিক মিয়াও বাকবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাখনের পক্ষে ছুরতপুর, দশহাল, খাশিপাড়া ও সুলতানপুর এবং আবদুর রবের পক্ষ নিয়ে মাটিহানী, কাদিপুর, রবিদাশ, পালপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড়ঘণ্টাব্যাপী সংঘর্ষে তাজপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় সড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পরে। সংঘর্ষ চলাকালে কাদিপুর গ্রামের হাবিব, মিজান, রিয়ান, ধন মিয়া, আক্তার, রবিদাশ গ্রামের লিটন গুণ, কাশিপাড়া গ্রামের নুনু মিয়া, আনা মিয়া, দীপক, সুলতানপুর গ্রামের শামীম, দশহাল গ্রামের ফটিক, ছাদেক মিয়া, ডালিম, লুৎফুরসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়। ওসমানীনগর থানার ওসি আল আমিন বলেন, পুলিশ লাঠিপেটা করে উভয়পক্ষকে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৭ ঘ.