২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর এমএম কলেজ বন্ধ

ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগকর্মী আহতের ঘটনায় যশোর সরকারি এমএম কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

যশোর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগকর্মী আহতের ঘটনায় যশোর সরকারি এমএম কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালে ছাত্রলীগের এক গ্র“পের হামলায় অপর গ্র“পের তিনজন আহত হন। বিকেলে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। আহত অর্থনীতি সম্মান ৪র্থ বর্ষের ছাত্র মোস্তফা কামাল (২৫), মাসুদ রানা (২৪) ও শরিফুল ইসলাম সোহাগকে (২৫) যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সোহাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সংগঠনটির এক জেলা নেতা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগকর্মী কামাল, মাসুদ ও সোহাগ কলেজ ক্যাম্পাসে যান। “এ সময় ছাত্রলীগ নামধারী মুক্ত, শাহীন, টিপু, তারেক, প্রদীপ, বিষু ও তরিকুলসহ একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়,” বলেন বিপুল। তারা ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে তিনি দাবি করেন। এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইবাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে ছাত্রলীগের বিবদমান দু’টি গ্র“প রয়েছে। তাদের মধ্যে বিরোধের জের ধরে সকালে কয়েকজন ছাত্র আহত হয়। এ কারণে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২৪৫ ঘ.