২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রেন-বাস সংঘর্ষ

কুড়িগ্রামের রাজারহাটে সোমবার সকালে লেভেল ক্রসিংয়ে একটি ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

কুড়িগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজারহাটে সোমবার সকালে লেভেল ক্রসিংয়ে একটি ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে রাজারহাট রেল স্টেশন সংলগ্ন ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। উলিপুর থেকে কুড়িগ্রামগামী মোল্লা এন্টারপ্রাইজের বাসটির সঙ্গে একটি লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। রাজারহাট থানার ওসি মো. ছাদেকুল ইসলাম সাংবাদিকদের জানান, সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় বাসটির কমপক্ষে ১০ যাত্রী। আহতদের মধ্যে আলম (৩৫), শফিকুল ইসলাম (৩০), জোসনা বেগম (৫৫), নুরুন্নবী (১০), দিপালী রানী (২৫) কে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মর্জিনা বেগম (৩২) নামে এক জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪১ ঘ.